logo
Advertisement

ডাসারে নিখোঁজ বাকপ্রতিবন্ধীর লাশ মিলল বিলে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,মাদারীপুর
ডাসারে নিখোঁজ বাকপ্রতিবন্ধীর লাশ মিলল বিলে

মাদারীপুরের ডাসারে নিখোঁজের এক দিন পর ডাইয়ার বিলের একটি কৃষি জমি থেকে ঠাকুর রুদ্র দাশ (৪০) নামে এক বাকপ্রতিবন্ধী ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার পশ্চিম খিলগ্রাম সড়কের পাশের বিল থেকে ভাসমান অবস্থায় তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত ঠাকুর রুদ্র দাশ ডাসার ইউনিয়নের ধামুসা গ্রামের রামজয় রুদ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঠাকুর রুদ্র দাশ শনিবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে জানা যায়, পশ্চিম খিলগ্রামের রাজ্জাক মাতুব্বর নামের এক ব্যক্তি তার কৃষিজমি পরিষ্কার করার জন্য ঠাকুর রুদ্র দাশকে চুক্তিতে কাজে নিয়েছিলেন। রোববার দুপুরে স্থানীয়রা ওই বিলে পানিতে তার লাশ ভেসে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, ঠাকুর রুদ্র দাশ বাকপ্রতিবন্ধী হওয়ার পাশাপাশি মৃগী রোগেও আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান মাহমুদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের বলা যাবে।