logo

কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
কর্ণফুলীতে ডুবল লাইটার জাহাজ, ১২ নাবিক উদ্ধার
ডুবে যাওয়া জাহাজ এমভি বে হারবার-২। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী নদীর নেভাল একাডেমি সংলগ্ন এলাকায় পাথরবোঝাই একটি লাইটার জাহাজ আংশিক ডুবে গেছে। তবে এ ঘটনায় জাহাজে থাকা ১২ নাবিকের সবাইকে জীবত অবস্থায় উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার (৩০ জুন) ভোর সাড়ে ৫টার দিকে নেভাল একাডেমির বিপরীতে ট্রেনিং ওয়ালের পাশে ‘এমভি বে হারবার-২’ নামের লাইটার জাহাজটি এই দুর্ঘটনার কবলে পড়ে।

কোস্টগার্ডের জনসংযোগ শাখা থেকে জানা গেছে, জাহাজডুবির খবর পাওয়া মাত্রই কোস্টগার্ডের একটি দল দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। দুর্ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে আটজন এবং পরবর্তীতে তল্লাশি চালিয়ে আরও চারজনসহ মোট ১২ নাবিককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের মুখপাত্র ও চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন জানান, ভোর সাড়ে ৫টার দিকে লাইটার জাহাজটি আংশিক ডুবে যায়। তবে এতে মূল বন্দর চ্যানেলে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি; জাহাজ চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।

বন্দর কর্তৃপক্ষ আরও জানায়, ডুবে যাওয়া লাইটার জাহাজটি ‘বে হারবার লিমিটেড’ নামক একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন এবং এটি পাথরবোঝাই ছিল। দুর্ঘটনাকবলিত জাহাজটিকে উদ্ধার করতে ইতিমধ্যে মালিকপক্ষ নিজস্ব উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু করেছে।