logo

এবার সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনা, আহত ৩

এবার সাজেক যাওয়ার পথে পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনা, আহত ৩

খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দেয়। এতে তিন পর্যটক আহত হন। 

রোববার (২২ মার্চ) সকালে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট হাজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ মাইক্রোবাসের চাকা নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে পাঠান।

আহতরা হলেন, চুয়াডাঙ্গার মো. সুমন, মো. রবি ও মো. সালাউদ্দিন।

সাজেকে যাওয়ার পাহাড়ি সড়কগুলো আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সংশ্লিষ্টরা এ ধরনের দুর্ঘটনা এড়াতে চালকদের আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন।

এর আগে রোববার ভোরে ঢাকা থেকে বান্দরবানগামী একটি পযটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।