logo
Advertisement

মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল তিন বন্ধুর প্রাণ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজবগুড়া
মোটরসাইকেলের দ্রুত গতি কেড়ে নিল তিন বন্ধুর প্রাণ
bagura

বগুড়ার কাহালু উপজেলায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৯ মে) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে উপজেলার বীরকেদার ইউনিয়নের বারোমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁর খাস নওগাঁর আবুল কালাম আজাদের ছেলে মো. রাহিম, চকদেব নুনিয়াপট্টি এলাকার ইউসুফের ছেলে অপূর্ব এবং একই এলাকার সুরুজের ছেলে প্রেম। তারা তিনজন বন্ধু।

প্রত্যক্ষদর্শী এক যুবক জানান, সোয়া ছয়টার দিকে হালকা বৃষ্টি হচ্ছিল। নওগাঁ থেকে একটা বাইক নিয়ে তিন বন্ধু বগুড়ার দিকে যাচ্ছিল। তাদের বাইকের গতি ৮০-এর উপরে ছিল এবং তারা আঁকাবাঁকা করে চালিয়ে যাচ্ছিল। বারোমাইল এলাকায় নওগাঁগামী আরেকটা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে ঘটনাস্থলেই তিনজন মারা। আরেক মোটরসাইকেলে থাকা দুইজন আহত হন।

বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম উদ্দীন বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান।

কাহালু ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর সবুজ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তিনজনের মরদেহ পড়ে থাকতে দেখেন। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাহালু থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেন মাহাতো বলেন, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।