logo

২৩ বছর ধরে পালিয়ে ছিলেন অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি

২৩ বছর ধরে পালিয়ে ছিলেন অ্যাসিড নিক্ষেপ মামলার আসামি

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় ২৩ বছর ধরে পলাতক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) উপজেলার নৈলতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ননী (৪২) উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের নৈলতলা গ্রামের প্রমানন্দের ছেলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে একটি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে ননী পলাতক ছিলেন এবং তার বিরুদ্ধে অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ডও রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন নাজিরপুর থানার কর্তব্যরত সাব-ইন্সপেক্টর সাজেদুল কায়েস। 

এ বিষয়ে নাজিরপুর থানার ওসি মো. তরিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তার আসামি ননীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।