logo

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন। 

মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার গোয়ালনগর এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

নিহত আক্তার মিয়া গোয়ালনগর এলাকার বাসিন্দা বলে জানা গেছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সরাইল সার্কেল) মো. জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।