logo
Advertisement

কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিদিশা সিদ্দিক

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্ত হলেন বিদিশা সিদ্দিক
বিদিশা সিদ্দিক। ছবি: বিদিশা সিদ্দিকের ফেসবুক পেজ থেকে নেওয়া।

প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিক কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা ১২ মিনিটে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান বলে জানিয়েছেন মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার মোছা. আলিভা শারমিন।

তিনি বলেন, মঙ্গলবার সকালে বিদিশার জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছায়। সেগুলো যাচাই-বাছাই করে সঠিক পাওয়া গেলে তাঁকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। পরে বিকেল ৫টা ১২ মিনিটে তিনি জামিনে মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে যান।

উল্লেখ্য, একটি মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত বিদিশাকে গত ২৫ আগস্ট রাতে রাজধানীর গুলশানের একটি রেস্তোরাঁ থেকে গ্রেপ্তার করা হয়। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। সেদিন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত বিদিশার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।