logo

ব্রাজিলের জার্সি গায়ে দানবাক্স চুরির সময় তরুণ আটক

ব্রাজিলের জার্সি গায়ে দানবাক্স চুরির সময় তরুণ আটক
আটক হওয়া তরুণ। ছবি: সংগৃহীত

রাঙামাটির রাজবন বিহারে দানবাক্স চুরির চেষ্টার সময় এক তরুণকে আটক করেছে বিহার কর্তৃপক্ষ। পরে মুচলেকা নিয়ে ওই তরুণকে ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে। আটকের সময় তার পরনে ব্রাজিলের জার্সি ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে বিহারের ভিক্ষু সংঘ পিণ্ড সংগ্রহে (খাবার খাওয়া) ব্যস্ত ছিলেন। ওই তরুণ রাজবন বিহারের মূল মন্দির থেকে কাঠের দানবাক্স নিয়ে পালানোর চেষ্টা করেন। বিহারের উপাসক-উপাসিকারা বিষয়টি দেখে ফেলেন। ওই তরুণকে হাতেনাতে আটক করেন তারা।

রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সদস্য স্নেহাশিস চাকমা বলেন, আটকের পর ওই তরুণ ভুল স্বীকার করেছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। লিখিত মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।