মিছিলের ভিডিও ভাইরাল, নেত্রকোনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতার বাড়িতে ভাঙচুর
এশিয়া পোস্ট নিউজ

নেত্রকোনায় নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ মিছিলের ভিডিও ছড়িয়ে পড়ার পর এক নেতার বাড়িতে ভাঙচুরের খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা শহরের কালীবাড়ি এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ওই বিক্ষোভ মিছিল করেন বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মিছিলের নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গৌরব আহমেদ খান।
মিছিলের একটি ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়।
ভিডিও ছড়িয়ে পড়ার পর একই দিন নেত্রকোনা পৌরসভার পূর্ব চকপাড়া এলাকায় গৌরব আহমেদ খানের বাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটে।
এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, বিক্ষোভ মিছিলের ভিডিওটি পর্যালোচনা করা হচ্ছে। বিষয়টি যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


