logo

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগদান দিলেন শতাধিক নেতাকর্মীর 

বিএনপি ছেড়ে এনসিপিতে যোগদান দিলেন শতাধিক নেতাকর্মীর 

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের হাত ধরে বিএনপির শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে এনসিপির উপজেলা কার্যালয়ে এসব নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন।

 

পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিব্বুর রহমান, জাহাজমারা ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়নের মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, বুড়িরচর ইউনিয়নের ওলামা দলের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মো. মিল্লাত, জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ ১৭ জন নেতার নেতৃত্বে শতাধিক কর্মী এনসিপিতে যোগ দেন।

সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন জানিয়ে অনুষ্ঠানে আব্দুল হান্নান মাসউদ বলেন, সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি মডেল হাতিয়া গড়ে তুলবো।