logo

মানিকগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মানিকগঞ্জে ৪ হাজার ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
গ্রেপ্তার মো. হেলাল উদ্দিন। ছবি : পুলিশের সৌজন্যে

মানিকগঞ্জের শিবালয়ে ৪ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মো. হেলাল উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-পাটুরিয়া মহাসড়কের ধুতরাবাড়ি এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টোলঘরের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হেলাল উদ্দিন কক্সবাজারের চকরিয়া উপজেলার সাইরাখালী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মো. সৈয়দ বাদশা।

পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ২০টি নীল রঙের পলিপ্যাকে রাখা ৪ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সাব এডিটর | এশিয়া পোস্ট