বিসিসি’র সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বরিশাল
বিসিসি’র সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম গ্রেপ্তার
রফিকুল ইসলাম খোকন। ছবি: সংগৃহীত

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (২২ জুন) সকাল সাড়ে ১০টার দিকে নগরীর নাজিরের পোল এলাকার তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনজীত চন্দ্র নাথ জানান, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয় এবং পরবর্তী আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

রফিকুল ইসলাম খোকন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মহানগর শাখার আইন বিষয়ক সম্পাদক, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক, বরিশাল ল’ কলেজের সাবেক ভিপি এবং বরিশাল সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ছিলেন।

২০১৯ সালের ১৬ মে অনুষ্ঠিত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) প্যানেল মেয়র নির্বাচনে তিনি ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুই নম্বর প্যানেল মেয়র নির্বাচিত হয়েছিলেন। তৎকালীন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর আমলে তিনি এই দায়িত্ব পালন করেন।

বিষয় :বরিশাল