নড়াইলে ব্যাগে মিলল বোমাসদৃশ বস্তু

নড়াইলের কালিয়া পৌর এলাকার ছোট কালিয়ায় একটি ব্যাগের ভেতর থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে পৌর এলাকার সালেহা বেগমের বাড়ির পাশ থেকে সন্দেহজনক ব্যাগটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে বাড়ির পাশের একটি স্থানে একটি পরিত্যক্ত ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয়। পরে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরবর্তীতে ব্যাগের ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে সতর্কতা অবলম্বন করা হয়।
এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী এশিয়া পোস্টকে বলেন, উদ্ধারকৃত বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা হচ্ছে। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।