logo

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

মা হারালেন বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার মা হুরন নাহার রশিদ ইন্তেকাল করেছেন।

রোববার (১ মার্চ) ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। 

পারিবরিক সূত্রে জানা যায়, রোববার বাদ আসর মুন্নু মেডিকেল কলেজ মাঠে হুরন নাহারের জানাজা হবে। জানাজা শেষে মেডিকেল কলেজ হাসপাতাল ও মসজিদ-সংলগ্ন পারিবারিক কবরস্থানে স্বামী মরহুম হারুনার রশিদ খান মুন্নুর কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবির, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মঈনুল ইসলাম খান শান্ত, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলী আশরাফ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহার, গোলাম আবেদিন কায়সার। 

এ ছাড়া জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু, যুগ্ম আহ্বায়ক মাসুদ পারভেজ, সিহাব সুমন, মানিকগঞ্জ টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি বিএম খোরশেদ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন, সহসভাপতি মো. ইউসুফ আলীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।