দুই দিনে ১৬ ঘণ্টা যে এলাকায় গ্যাস থাকবে না

গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী দুই দিন সুনামগঞ্জ জেলা শহরে প্রতিদিন ৮ ঘণ্টা করে বন্ধ থাকবে গ্যাস সরবরাহ।
গ্যাস সরবরাহ বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ জালালাবাদ গ্যাস টি এন্ড ডি সিস্টেমে লি.-এর আবিকা প্রধান মেহেদী হাসান।
জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার (১৪ মে) ও শুক্রবার (১৫ মে) দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহরে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। এতে সামিয়ক ভোগান্তিতে পরবেন ৪ হাজার ২০০ গ্রাহক।
আবিকা প্রধান মেহেদী হাসান বলেন, গ্যাস লাইনে জরুরি রক্ষণাবেক্ষণের কাজের স্বার্থে সাময়িকভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাজ শেষ হলে আবার গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে।