মুন্সীগঞ্জে মধ্যরাতে আগুনে পুড়ল চার দোকান
এশিয়া পোস্ট নিউজ,মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় আগুনে কাঠের পাটাতনের ওপর নির্মিত চারটি ছোট টিনের টং দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রোববার (৩০ আগস্ট) রাত ৩টার দিকে উপজেলার যশলং ইউনিয়নের আনন্দ বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে।
তিনি আরও জানান, ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়তে পারেনি। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে পার্শ্ববর্তী অনেক দোকান রক্ষা পেয়েছে।
বিষয় :



