logo

ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের বিক্ষোভ মিছিল
ছবি : এশিয়া পোস্ট

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার কর্তৃক মুসলিমদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ হেফাজতে ইসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।

বুধবার (১৩ মে) দুপুরে জেলা শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কাউতলি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়নের অভিযোগ তুলে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে ভারত সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক মুফতি আলী আজম, মুফতি কামাল উদ্দিন কাসেমী, মুফতি তানভীর সিরাজীসহ জেলা ও বিভিন্ন উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।