logo

মুন্সীগঞ্জে বীজের মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

মুন্সীগঞ্জে বীজের মূল্যতালিকা না থাকায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
মুন্সীগঞ্জের গজারিয়ায় ভবেরচর বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করছেন সহকারী পরিচালক আসিফ আল আজাদ। ছবি: এশিয়া পোস্ট

মুন্সীগঞ্জের গজারিয়ায় বীজের মূল্যতালিকা প্রদর্শন না করা এবং উন্মুক্ত স্থানে বীজ সংরক্ষণের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ভবেরচর বাজারে অভিযান চালিয়ে মারুফা এন্টারপ্রাইজ ও মনসুর আহমেদ ট্রেডার্সকে পাঁচ হাজার টাকা করে এই জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, মারুফা এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের বীজ বিক্রি করা হলেও মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছিল না। পাশাপাশি বীজ বায়ুনিরোধক কনটেইনারে সংরক্ষণ না করে উন্মুক্তভাবে রাখা হয়েছিল। এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির মালিক আবুল কালামকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই ধরনের অনিয়ম পাওয়ায় মনসুর আহমেদ ট্রেডার্সকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে বীজের মূল্যতালিকা না রাখা এবং বায়ুনিরোধক কনটেইনারের বদলে উন্মুক্তভাবে বীজ সংরক্ষণের দায়ে মালিক মনসুর আহমেদকে এই জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এই অভিযান পরিচালনা করেন। অভিযানকালে জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা মোহাম্মদ গোলাম হাসান মজুমদার, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খান এবং গজারিয়া থানা পুলিশের একটি দল সহায়তা প্রদান করে।