logo

কু‌ড়িগ্রা‌মে জুয়ার আসরে অভিযান, ১২ জন গ্রেপ্তার

কু‌ড়িগ্রা‌মে জুয়ার আসরে অভিযান, ১২ জন গ্রেপ্তার
জুয়ার আসর থেকে গ্রেপ্তার হওয়া ১২ জন। ছবি: এশিয়া পোস্ট

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় জুয়ার আসরে অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে নগদ ১০ হাজার ৪০ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির।

এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রৌমারী উপজেলার ঝগড়ারচর এলাকায় অভিযান চালি‌য়ে তা‌দের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, ওহেদুজ্জামান ওরফে অমেল মিয়া, এরশাদুল, পাঞ্জু মিয়া, মজিয়ার আলী, মহিউদ্দিন, আনিছুর রহমান, মানিক মিয়া, মানিক মিয়া ওরফে ফকির, ফরহাদ হোসেন, মঞ্জু মিয়া, হাসেম মিয়া ও বাবুল মিয়া। তাদের বাড়ি রৌমারী উপজেলার ঝগড়ারচর ও ঝগড়ারচর মাঝিপাড়া এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ঝগড়ারচর এলাকায় অভিযান চালিয়ে ১২ জনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় জুয়া প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার রাসেল কবির বলেন, জুয়ার বিরুদ্ধে আমা‌দের নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে। চলতি মাসে জুয়া আসর থেকে এ নিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়ে‌ছে।