logo

কায়সার কামাল ডেপুটি স্পিকার হওয়ায় নেত্রকোনায় শোকরানা দোয়া

কায়সার কামাল ডেপুটি স্পিকার হওয়ায় নেত্রকোনায় শোকরানা দোয়া

নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করায় নেত্রকোনায় সাধারণ মানুষ আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এলাকায় আনন্দ মিছিল না করে শোকরানা দোয়া ও দানের মাধ্যমে আনন্দ ভাগ করে নিচ্ছেন।

হাওর ও পাহাড়বেষ্টিত জনপদ নেত্রকোনা। এই এলাকার সাধারণ কৃষক ঘরে জন্ম নিয়ে নিজ যোগ্যতা ও কর্মবলে এই সম্মানিত স্থানে অধিষ্ঠিত হয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। 

জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী বলেন, আমাদের আনন্দ ও উচ্ছ্বাস জনগণের সেবার মাধ্যমে নিশ্চিত করতে চাই। এছাড়া শোকরানা দোয়া ও দানের মাধ্যমে আমরা আনন্দ উপভোগ করছি। ব্যারিস্টার কায়সার কামাল নেত্রকোনার গর্ব। এর আগে ভূমি প্রতিমন্ত্রী হিসেবে তার কাজ সর্বমহলে প্রশংসিত হয়েছে। এবার সাংবিধানিক পদের কার্যক্রমে তিনি দক্ষতার স্বাক্ষর রাখবেন।

তিনি বলেন, আমরা ভূমিধস বিজয় পেয়েও আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করিনি। আমাদের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও ব্যারিস্টার কায়সার কামাল এসব আনন্দ মিছিল করতে সব সময় নিরুৎসাহিত করেছেন। তাই আমরা জনগণের সেবা নিশ্চিতের মাধ্যমে এই আনন্দ উদযাপন করতে চাই।

১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নেত্রকোনা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) আসনে ৭০ হাজার ৮৫৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামাল।