logo
Advertisement

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়ক অবরোধ এলাকাবাসীর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণী, সড়ক অবরোধ এলাকাবাসীর
পোড়াভিটা-তারাটিয়া সড়কে খাট ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এলাকাবাসী। ছবি: এশিয়া পোস্ট

জামালপুরের দেওয়ানগঞ্জে চার বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের আশায় প্রেমিকের বাড়িতে গিয়ে সাত দিন ধরে অবস্থান করছেন তরুণী মিষ্টি আক্তার। তবে এখনও বিয়ের বিষয়ে কোনো সমাধান না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের পোড়াভিটা-তারাটিয়া সড়কে খাট ও গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন এলাকাবাসী। এতে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

এর আগে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একই দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয়রা। দিনভর আলোচনা ও সালিশের পরও কোনো সমাধান না হওয়ায় বুধবার দ্বিতীয় দিনের মতো সড়ক অবরোধ করেন তারা।

স্থানীয়রা জানান, দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের তারাটিয়া-পোড়াভিটা এলাকার জীবন মিয়ার সঙ্গে উত্তর সাপমারী গ্রামের মিষ্টি আক্তারের প্রায় চার বছর ধরে প্রেমের সম্পর্ক। বিষয়টি দুই পরিবারেরই জানা ছিল। তাদের বিয়ে নিয়ে কয়েক দফা আলোচনা ও সালিশও হয়েছে। তবে জীবনের পরিবার বিয়েতে রাজি হয়নি বলে স্থানীয়দের দাবি।

বিক্ষোভে অংশ নেওয়া রাহিম বলেন, কয়েক দিন ধরে মেয়েটি জীবনের বাড়িতে অবস্থান করছেন। তাকে নির্যাতন করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধান করা দরকার।

আরেক বিক্ষোভকারী সাব্বির বলেন, এ ঘটনা নিয়ে একাধিকবার সালিশ হয়েছে। কিন্তু কোনো সমঝোতা হয়নি। তাঁরা বিষয়টির দ্রুত ও সুষ্ঠু সমাধান চান।

মিষ্টির বড় বোন খুশি পারভীন জানান, গত বৃহস্পতিবার বিয়ের কথা বলে জীবন মোটরসাইকেলে করে মিষ্টিকে বাড়ি থেকে নিয়ে যান। পরে মিষ্টি জীবনের বাড়িতে গেলে জীবন সেখান থেকে চলে যান। এরপর জীবনের পরিবারের লোকজন তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টা করেন এবং শারীরিকভাবে নির্যাতন করেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, তার বোন এত দিন ধরে ওই বাড়িতে অবস্থান করছেন। তিনি শুধু বিয়ে করে সংসার করতে চান। কয়েক দফা সালিশ হলেও কোনো সমাধান হয়নি।

অভিযোগের বিষয়ে জীবন মিয়ার বক্তব্য জানতে তার বাড়িতে গিয়ে পরিবারের কাউকে পাওয়া যায়নি। একাধিকবার ফোন করা হলেও তার মোবাইল ফোন নম্বর বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, এখন পর্যন্ত মেয়ের পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। তাদের আইনি পরামর্শ দেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে