বরিশালের ৬টি আসনে ধানের শীষের বিজয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি আসনে ধানের শীষের বিজয় হয়েছে ৷ বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে এমন তথ্য উঠে এসেছে।
তথ্য অনুযায়ী, বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের ১২৯টি ভোটকেন্দ্রের সর্বশেষ প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপির প্রার্থী এম জহির উদ্দিন স্বপন ৯৯ হাজার ৪১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী হাফেজ মাওলানা মো. কামরুল ইসলাম খান পেয়েছেন ৪৫ হাজার ১৪০ ভোট। ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে বহিষ্কৃত ইঞ্জিনিয়ার আব্দুস সোবাহান। তিনি পেয়েছেন ৪৩ হাজার ১০৮ ভোট।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনটিতে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ১৩৭টি ভোট কেন্দ্রের সবকটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে ধানের শীষ মার্কার প্রার্থী এস সরফুদ্দিন আহম্মেদ সান্টু ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাষ্টার আবদুল মান্নান পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট। ওই আসনের উজিরপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ২ লাখ ৩২ হাজার ৮৯৫ জন। এরমধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ১ লাখ ৩৫ হাজার ৫৪৭। শতকরা ভোটের হার ৫৮ দশমিক ২ শতাংশ। বানারীপাড়া উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৮১১ জন। এরমধ্যে কাস্টিং ভোটের সংখ্যা ৯১ হাজার ৩৩২। শতকরা ভোটের হার ৬১ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া নির্বাচনি আসনের দুই উপজেলায় প্রাপ্ত পোস্টাল ব্যালটের সংখ্যা ৩ হাজার ৭৫১।
বরিশাল-৩(মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ্যাড. জয়নুল আবেদীন ৭৯ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল মার্কা নিয়ে এবি পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ভূইয়া (ফুয়াদ) পেয়েছেন ৫৯ হাজার ৪৮৫টি ভোট। আর লাঙল মার্কা নিয়ে জাতীয় পার্টির গোলাম কিবরিয়া টিপু পেয়েছেন ১৪ হাজার ৩ ভোট।
বরিশাল-৪ (হিজলা-মেহেন্দীগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী রাজিব আহসান ভোট পেয়ে ১ লাখ ২৭ হাজর ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৭২ হাজার ৭৯২টি ভোট। আর ইসলামি আন্দোলন প্রার্থী সৈয়দ এছহাক মোহাম্মাদ আবুল খায়ের পেয়েছেন ৩৬ হাজার ৫০০ ভোট।
বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনটিতে ধানের শীষের মার্কা নিয়ে বেসরকারিভাবে বিজয় হয়েছে মজিবর রহমান সরোয়ার। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামি আন্দোলনের প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করিম পেয়েছেন ৯৩ হাজার ২১৬ ভোট। আর মই মার্কা নিয়ে বাসদ নেত্রী ডা. মনীষা চক্রবত্তী পেয়েছেন ২১ হাজার ৯৬৩ ভোট।
আসনটিতে মোট প্রার্থী ছিল ৬ জন। বৈধ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৮১৩ জন। প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫৭ হাজার ৫১৯ ভোট। বাতিল ভোটের সংখ্যা ৭ হাজার ৭০৬ টি।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী আবুল হোসেন খান সর্বমোট ১১৩টি কেন্দ্রের ফলাফলে ৮১ হাজার ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী মাওলানা মাহমুদুন্নবী তালুকদার পেয়েছেন ৫৪ হাজার ৫৩৩ ভোট। হাতপাখার প্রাথী মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম পেয়েছেন ২৮ হাজার ৮২৩ ভোট।