logo

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে কিশোর নিহত

নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তার কেন্দ্র করে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন।  

বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। নিহত কিশোর মোস্তাকিম (১৪) সায়দাবাদ গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ভোরের দিকে সায়দাবাদ এলাকার হানিফ মাস্টার ও এরশাদ মিয়ার গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এতে মোস্তাকিম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সুজন চন্দ্র সরকার জানান, আধিপত্য বিস্তার কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়ে এক কিশোর নিহত হয়েছে। আহতদের তথ্য জানা যায়নি। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।