Advertisement

বগুড়ায় নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় নিখোঁজের দুদিন পর বৃদ্ধের লাশ উদ্ধার
ছবি : সংগৃহীত

বগুড়ার গাবতলীতে নিখোঁজের দুদিন পর মো. আজমল হক সাদী (৬২) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে বগুড়া সদর উপজেলার গোকুল ইউনিয়নের সরলপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

আজমল হক সাদী গাবতলী উপজেলার দক্ষিণপাড়া ইউনিয়নের উজগ্রাম মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা। তিনি গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সরলপুর এলাকায় স্থানীয় লোকজন একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে বগুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। তবে সুরতহাল প্রতিবেদন তৈরির সময় তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী জানান, আজমল হক সাদী মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং নিয়মিত ওষুধ সেবন করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় :বগুড়া