খাগড়াছড়িতে আগুনে ৩৫ দোকান পুড়ে ছাই

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালীতে আগুনে পুড়েছে ৩৫টি দোকান।
বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ৩টার দিকে দিকে দীঘিনালার বোয়ালখালী নতুন বাজারের কাপড় গলির একটি দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে।
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দীঘিনালা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে খাগড়াছড়ি জেলা সদর থেকে আসা ফায়ার সার্ভিসের আরেকটা ইউনিট আগুন নিয়ন্ত্রণ কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার পর ভোর ৫টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
ব্যবসায়ীরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।
বোয়ালখালী নতুন বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো.আলমগীর হোসেন জানান, বেশিরভাগ ব্যবসায়ীরা রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যান। হঠাৎ করে আগুন দেখে আশপাশের অন্যান্য ব্যবসায়ী ও লোকজন ছুটে আসেন। এবং দীঘিনালা ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিস আসতে আসতে অনেক দোকান তখন পুড়ে ছাই। আমাদের প্রায় ৩৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতির হয়েছে।
খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মুকুল কুমার নাথ জানান, আমাদের দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশন প্রায় রাত তিনটার দিকে আগুনের সূত্রপাতের খবর পায়। সঙ্গে সঙ্গে দীঘিনালা ফায়ার সার্ভিস মুভ করে আগুন নিয়ন্ত্রণে কাজ চালিয়ে যায়। পরবর্তী খাগড়াছড়ি ফায়ার সার্ভিস স্টেশনের আরেকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আসে। এবং রাত প্রায় সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভব হই আমরা। সাধারণ ধারণা করা যাচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এরপরও তদন্ত সাপেক্ষে পরবর্তী ক্ষয়ক্ষতি জানানোর চেষ্টা করব।