logo

মুক্তির পর কারাফটকেই গ্রেপ্তার সাবেক পৌর মেয়র

মুক্তির পর কারাফটকেই গ্রেপ্তার সাবেক পৌর মেয়র
শহিদুল ইসলাম বাবু মীর। ছবি: সংগৃহীত

হাইকোর্ট থেকে জামিনে মুক্তির পর জেলগেট পেরোতেই আবারও পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা ও মাগুরা পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর।

মঙ্গলবার (৯ জুন) মাগুরা জেলা কারাগারের মূল ফটক থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। বাবু মীর মাগুরা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৈষমবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে একটি মামলায় বাবু মীর কারাগারে ছিলেন। সম্প্রতি হাইকোর্ট থেকে জামিন লাভের পর মঙ্গলবার কারামুক্ত হন। তবে কারাগার থেকে বের হওয়ার পরপরই জেলগেটে অবস্থান নেওয়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা তাকে পুনরায় আটক করেন।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ৫ আগস্ট-পরবর্তী একটি নাশকতার মামলায় জড়িত থাকার অভিযোগে শহিদুল ইসলাম বাবু মীরকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতে পাঠানো হয়েছে।