Advertisement

জুলাই শহীদদের স্মরণে জামালপুরে পুষ্পস্তবক অর্পণ

এশিয়া পোস্ট নিউজ, জামালপুর
জুলাই শহীদদের স্মরণে জামালপুরে পুষ্পস্তবক অর্পণ
জামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ। ছবি: এশিয়া পোস্ট

‘জুলাই চেতনায় গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জুলাই অভ্যুত্থান দিবস।

বুধবার (৫ আগষ্ট) সকাল ৮টায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এর আগে, এদিন সকাল ৭টা ৫৯ মিনিটে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি দপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জেলা প্রশাসক ইউসুফ আলী, পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন এবং তাদের আদর্শ ও চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

বিষয় :জামালপুর