logo

কর্ণফুলীতে নৌকাডুবিতে গৃহবধূ নিখোঁজ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চট্টগ্রাম
কর্ণফুলীতে নৌকাডুবিতে গৃহবধূ নিখোঁজ
নিখোঁজ গৃহবধূ কনিকা দাশ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলয়া কর্ণফুলী নদীতে কালবৈশাখী তাণ্ডবে একটি নৌকা ডুবে গেছে। এতে কনিকা দাশ নামে এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন।

বুধবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দেওয়ানজীঘাট ও কোদালা ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কোদালা জেলেপাড়া থেকে চন্দ্রঘোনা মিনারপাড়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওনা হয়েছিল একটি নৌকা। নৌকাটি নদীর মাঝপথে পৌঁছালে কালবৈশাখী শুরু হয়। ঝড়ের তাণ্ডবে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। স্থানীয়রা একটি ইঞ্জিনচালিত নৌকা নিয়ে দ্রুত নদীতে উদ্ধার অভিযানে নেমে পড়েন। পাঁচজন ও নৌকার চালককে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা।

উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন, দুই বছর বছরের রাজ ঘোষ, ছয় বছরের অনিশ ঘোষ, পলি দাশ, রুপন ঘোষ এবং নৌকার চালক (পরিচয় জানা যায়নি)। তাদেরকে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হয়েছে।

রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন টিম লিডার জাহেদুর রহমান জানান, ছয়জনকে স্থানীয়রা উদ্ধার করেছেন। একজন নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার সকাল থেকে উদ্ধার অভিযান আবার শুরু হবে। নৌবাহিনীর একটি দলও অভিযানে যোগ দেওয়ার কথা রয়েছে।