logo

খাবারের সন্ধানে লোকালয়ে তিনটি চিত্রা হরিণ

খাবারের সন্ধানে লোকালয়ে তিনটি চিত্রা হরিণ

ভোলার মনপুরা উপজেলার লোকালয় থেকে তিনটি চিত্রা হরিণ উদ্ধার করা হয়েছে। পরে হরিণগুলো দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করে বন বিভাগ।

বুধবার (২৫ মর্চ) দুপুর ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজার ও মাস্টার হাট এলাকা থেকে হরিণগুলো উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, সাকুচিয়া ইউনিয়নের বাংলাবাজারের বাতান খাল সংলগ্ন ইয়াছিন সর্দারের বাড়ির পাশে একটি হরিণ দেখতে পান স্থানীয়রা। পরে বাংলাবাজারের লতা খাল এলাকা থেকে আরেকটি হরিণ এবং মাস্টার হাট সংলগ্ন বাহার উকিলের বাড়ির পাশ থেকে তৃতীয় হরিণটি স্থানীয়রা উদ্ধার করে বন বিভাগকে খবর দেন।

দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের পচা কোড়ালিয়ার বন বিভাগ কর্মকর্তা সজিব সরকার বলেন, খবর পেয়ে আমরা হরিণ তিনটিকে স্থানীয়দের থেকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। তিনটি হরিণ সুস্থ আছে। হরিণগুলো দক্ষিণ সাকুচিয়ার সংরক্ষিত চর পাতালিয়া বনে অবমুক্ত করেছি। ধারণা করছি হরিণগুলো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।