logo

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ

চুয়াডাঙ্গায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ
অগ্নিসংযোগের পর চুয়াডাঙ্গার পীরপুরে ওয়ার্ড বিএনপির কার্যালয়। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গার সদর উপজেলার পীরপুর গ্রামে ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১২টার দিকে পীরপুর গ্রামের ঢেরা রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।

Advertisement

আলুকদিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জিন্না আলী বলেন, রাত ১২টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ওয়ার্ড বিএনপির কার্যালয়ের ব্যানার ছিঁড়ে ফেলে এবং সেখানে আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন নেভাতে সক্ষম হন। বিষয়টি জেলা বিএনপির নেতা ও সদর থানার পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই ঘটনায় জড়িতদের শনাক্ত করে আটক করা হবে।