logo

প্রশাসন দুর্বলভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে: আখতার

প্রশাসন দুর্বলভাবে নির্বাচনের কার্যক্রম পরিচালনা করছে: আখতার

প্রশাসন দুর্বলভাবে নির্বাচন কার্যক্রম পরিচালনা করছে বলে অভিযোগ করেছেন রংপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। তিনি বলেন, এই অবস্থা চলতে থাকলে ভোটের ফলাফল নিয়ে কারচুপির শঙ্কা রয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে কাউনিয়ার মধুপুর ভায়ারহাট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে নিজের ভোট ঢাকায় থাকায় আখতার তার মাকে নিয়ে আসেন ভোটকেন্দ্রে। ছেলেকে সঙ্গে নিয়ে ভোট দেন আখতার হোসেনের মা।

এ সময় আখতার বলেন, সারা দেশে ১১ দলীয় জোট নেতাকর্মীদের হেনস্তা করা হচ্ছে। হুমকি-ধমকি দেওয়া হচ্ছে ও মারধর করা হচ্ছে। নারীদেরও হেনস্তা করা হচ্ছে। এমনকি মিথ্যা গুজব ছড়ানো হচ্ছে। এরপরও শাপলা কলিসহ ১১ দল বিজয়ী হবে বলে আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা।