logo

উখিয়ায় আইওএম’র গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, কক্সবাজার
উখিয়ায় আইওএম’র গাড়ির চাপায় প্রাণ গেল শিশুর
ছবি: সংগৃহীত

কক্সবাজারের উখিয়ায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র গাড়ির চাপায় এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়ারঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে আইওএম কর্মীদের বহনকারী একটি মাইক্রোবাস কক্সবাজারের দিকে যাচ্ছিল। পথে উখিয়ারঘাট এলাকায় রাস্তা পারাপারের সময় এক শিশু গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাইওয়ে পুলিশের শাহপুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, নিহত শিশুর বয়স আনুমানিক ১২ বছর। তাৎক্ষণিক তার নাম ও পরিচয় জানা যায়নি। ঘটনার পরপরই হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করে এবং চালককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়। একই সাথে নিহত শিশুর পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।

এর আগে চলতি বছরের ২৮ এপ্রিল একই ধরনের আরেকটি ঘটনায় উখিয়ার ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-১ ব্লকে আইওএম কর্মীদের ব্যবহৃত মাইক্রোবাসের চাপায় আবু ওয়াইদান (শিশু) নিহত হয়। নিহত শিশু উখিয়ার ১৩ নম্বর ক্যাম্পের জি–৪ ব্লকের বাসিন্দা মৌলভী মোহাম্মদ আব্দুল্লাহর ছেলে ছিল। সেসময় দুর্ঘটনার পর ক্ষুব্ধ রোহিঙ্গারা আইওএমের গাড়ি ভাঙচুর ও সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।