সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে প্রাণ গেল দুজনের
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের নলকা উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
শুক্রবার (৭ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা দেয়।
যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বিষয় :
.png)


