logo

৫৫ বছরেও রাজাকার-মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক রয়ে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

৫৫ বছরেও রাজাকার-মুক্তিযোদ্ধার তালিকা নিয়ে বিতর্ক রয়ে গেছে: মুক্তিযুদ্ধমন্ত্রী

বাংলাদেশ স্বাধীন হওয়ার ৫৫ বছর হয়ে গেলেও রাজাকার ও মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে বিতর্ক রয়ে গেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান।

শুক্রবার (১৩ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় তার সঙ্গে ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

মুক্তিযুদ্ধমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের সঠিক ইতিহাস তুলে ধরা হবে। মুক্তিযুদ্ধ ও রাজাকারের তালিকা নিয়ে সৃষ্ট বিতর্ক সমাধান করা হবে। 

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, আইসিটি মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করা হবে। এই মন্ত্রণালয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শ্রদ্ধা নিবেদন শেষে বীর শহীদদের স্মরণে দোয়া, মোনাজাত এবং এক মিনিট নীরবতা পালন করেন তারা। পরে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।