স্মৃতিসৌধ প্রাঙ্গণে ‘উদয়পদ্ম’ গাছের চারা রোপণ করলেন রাষ্ট্রপতি

সাভারে জাতীয় স্মৃতিসৌধে ‘উদয়পদ্ম’ গাছের গাছের একটি চারা রোপণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ আগস্ট) সকালে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও পরিদর্শন বইতে স্বাক্ষর শেষে পর তিনি চারাটি রোপণ করেন।
বৃক্ষরোপণ শেষে রাষ্ট্রপতি পরিবেশ সংরক্ষণ ও স্মৃতিসৌধ প্রাঙ্গণের সৌন্দর্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
এদিন সকাল ১০টা ৩০ মিনিটে তিনি স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের বীর শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে ও বিউগলে বাজানো হয় করুণ সুর। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষে সকাল স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন ও তার অনুভূতি লিপিবদ্ধ করেন।
এরপর স্মৃতিসৌধ প্রাঙ্গণকে স্মরণীয় করে রাখতে তিনি একটি গাছের চারা রোপণ করেন। সকল আনুষ্ঠানিকতা শেষে সকাল ১০টা ৩৬ মিনিটে রাষ্ট্রপতি স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।
রাষ্ট্রপতির আগমন কেন্দ্র করে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় গ্রহণ করা হয় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। শুক্রবার রাত থেকে স্মৃতিসৌধ ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন ইউনিটের টহল ও নজরদারি জোরদার করা হয়।
পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার পাশাপাশি ঢাকা-আরিচা মহাসড়কেও যানবাহন চলাচলে বিশেষ ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়।
স্মৃতিসৌধের গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির পুষ্পস্তবক অর্পণের আনুষ্ঠানিকতার জন্য মূল বেদিসহ পুরো প্রাঙ্গণ ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ শুক্রবার রাতে সম্পন্ন করা হয়েছিল।
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় সংসদে সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে মির্জা ফখরুল পান ২৫৫ ভোট। তার প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় ঐক্যজোটের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ পান ৮৮ ভোট।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাকে শপথ পড়ান। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের দায়িত্ব গ্রহণের বিষয়ে শুক্রবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।



