logo

চট্টগ্রামে কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামে কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা
ছবি: এশিয়া পোস্ট গ্রাফিক্স

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানা এলাকায় জীবন নামের এক কারখানা শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে টেক্সটাইল পানির কল এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের পরিবারের পক্ষ থেকে চাঁদাবাজির অভিযোগ তোলা হয়েছে। জীবনের মায়ের দাবি, তার ছেলে কোনো ধরনের বিরোধে জড়িত ছিলেন না; তিনি একজন সাধারণ কারখানা শ্রমিক। নগর যুবদলের এক নেতা ও তার অনুসারীদের চাঁদাবাজির প্রতিবাদ করায় তাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সিএমপির উপকমিশনার (উত্তর) মো. হাসান মোস্তফা স্বপন জানান, জুট ব্যবসাকে কেন্দ্র করে দুপক্ষের বিরোধের জেরে জীবনকে একা পেয়ে ছুরিকাঘাত করা হয়।