logo
Advertisement

নিজ ঘরে বৈদ্যুতিক পাখায় ঝুলছিল গৃহবধূর মরদেহ

এশিয়া পোস্ট নিউজ,নওগাঁ
নিজ ঘরে বৈদ্যুতিক পাখায় ঝুলছিল গৃহবধূর মরদেহ
প্রতীকী ছবি

নওগাঁর আত্রাই উপজেলায় নিজ বসতঘর থেকে সাথী নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Advertisement

রোববার (৩০ আগস্ট) সকালে উপজেলার শাহাগোলা ইউনিয়নের অন্তর্গত বড়-রসুলপুর জেলেপাড়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাথী ওই গ্রামের বাসিন্দা ও প্রবাসী প্রেম কুমারের স্ত্রী। শনিবার রাতের খাবার শেষে নিজ কক্ষে ঘুমাতে যান সাথী। রোববার সকালে তার শাশুড়ি গৃহস্থালির কাজে পানি আনতে যাওয়ার সময় তাকে ডাকাডাকি করেন।

ঘরের ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি উদ্বিগ্ন হয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তারা বৈদ্যুতিক পাখার সঙ্গে সাথীর মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জেরে ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়নাতদন্তের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।