Advertisement

দলীয় শৃঙ্খলা ভঙ্গ: পদ হারালেন মুকসুদপুর বিএনপির সহসভাপতি

এশিয়া পোস্ট নিউজ, গোপালগঞ্জ
দলীয় শৃঙ্খলা ভঙ্গ: পদ হারালেন মুকসুদপুর বিএনপির সহসভাপতি
রবিউল ইসলাম। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি রবিউল ইসলামকে দলীয় পদসহ সব ধরনের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে মুকসুদপুর উপজেলা বিএনপির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ায় রবিউল ইসলামকে উপজেলা বিএনপির সহসভাপতি পদসহ দলের সব ধরনের পদ ও সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ৩১ জুলাই থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, অব্যাহতিপ্রাপ্ত রবিউল ইসলামের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্য মুকসুদপুর উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

উপজেলা বিএনপির নেতারা জানান, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।