গাজীপুরে পিকআপচাপায় শিশুসন্তানসহ দম্পতি নিহত

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
গাজীপুরে পিকআপচাপায় শিশুসন্তানসহ দম্পতি নিহত
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুরের শ্রীপুর উপজেলায় রাস্তা পার হতে গিয়ে পিকআপচাপায় এক দম্পতি ও তাদের শিশুসন্তান নিহত হয়েছে।

শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর পৌরসভার দুই নাম্বার সিএন্ডবি বাজরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পিরোজপুরের সদর উপজেলার উত্তর রাণীপুর গ্রামের সেকান্দার আলী বেপারীর ছেলে রাকিব হাসান, তার স্ত্রী বিথী আক্তার এবং তাদের নয় মাস বয়সি সন্তান নুর।

স্থানীয় সূত্র জানায়, রাকিব হাসান দুই নাম্বার সিএন্ডবি বাজর এলাকায় ভাড়া বাসায় থেকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার ডেনিমেক পোশাক কারখানায় প্রশাসনিক বিভাগে চাকরি করতেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাকিব হাসান ও তার স্ত্রী বিথী আক্তার মহাসড়কের পাশে দাঁড়িয়েছিলেন। দ্রুতগতির একটি পিকআপ তাদেরকে চাপা দিয়ে চলে গেলে একজন ঘটনাস্থলে নিহত হন এবং আরেকজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। তাদের সঙ্গে শিশুকে গুরুতর আহত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয় :গাজীপুর