logo

প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে বদলি

রাজশাহী ব্যুরো
রাজশাহী
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনারকে বদলি
প্রত্যাহার হওয়া রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। ছবি: এশিয়া পোস্ট

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জড়িয়ে ধরতে চাওয়ার ঘটনাকে ঘিরে আলোচনার মধ্যে রাজশাহীর বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলীকে পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের অনুলিপি অনুযায়ী, বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে কর্মরত মো. ইউসুফ আলীকে তার বর্তমান পদ থেকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (সংযুক্ত) পদে পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহীর শাহ মখদুম রূপস (রহ.) এর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে প্রশ্নের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত হন। সেখানে এক ভিডিওতে দেখা যায় বিভাগীয় কমিশনার ইউসুফ আলী প্রধানমন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দেন এরপর এক হাত দিয়ে তাকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এমন একটি ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে বেশ আলোচনার জন্ম দেয়। এর মধ্যে গতকাল রাতে এ প্রত্যাহারের আদেশ আসে।

একাধিক সূত্র নিশ্চিত করেছে প্রত্যাহার হওয়া বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী গতকাল মঙ্গলবার রাত ১১টার দিকে তার দায়িত্বভার ছেড়ে দিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হোন।

তবে প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চাওয়ার ঘটনার সঙ্গে এই পদায়ন আদেশের সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি।

এর আগে মো. ইউসুফ আলী গত আগস্টে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পান। তার আগে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) সদস্য-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিভাগের আট জেলার প্রশাসনিক কার্যক্রমের সমন্বয়, উন্নয়ন কার্যক্রম তদারকি এবং সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বিভাগীয় কমিশনার হিসেবে তিনি দায়িত্ব পালন করছিলেন। প্রজ্ঞাপন জারির পর রাজশাহীর বিভাগীয় প্রশাসনে তার স্থলাভিষিক্ত কে হচ্ছেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।