Advertisement

শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, বেনাপোল
শার্শায় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন গ্রেপ্তার
আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিনকে (৫৯) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) রাতে উপজেলার বাগুড়ী গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কায়বা ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির উদ্দিন দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর এলাকায় অবস্থানের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে বুধবার রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

শার্শা থানা সূত্রে জানা গেছে, গ্রেপ্তার নাসির উদ্দিন কায়বা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নাসির উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিষয় :যশোর