logo

‘নিয়োগপত্র হাতে চাই, এক তারিখে যোগদান চাই’

‘নিয়োগপত্র হাতে চাই, এক তারিখে যোগদান চাই’
বাদ পড়া প্রাথমিক সহকারী শিক্ষক পদপ্রার্থীদের অবস্থান কর্মসূচি। বুধবার সকালে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে। ছবি: এশিয়া পোস্ট

চাকরিতে যোগদানের সুযোগ নিশ্চিত করার দাবিতে দ্বিতীয় দিনের মতো জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন সুপারিশপ্রাপ্ত হয়ে বাদ পড়া ৫১ জন সহকারী শিক্ষক পদপ্রার্থী। তাদের হাতে ‘নিয়োগপত্র হাতে চাই, এক তারিখে যোগদান চাই’ সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টা থেকে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে তারা দ্বিতীয় দিনের অবস্থান নিয়েছেন।

তারা জানান, প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে জামালপুর জেলায় ১৩৬ জন প্রার্থী চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশপ্রাপ্ত হন। প্রথম ধাপে ৮৪ জনকে নিয়োগপত্র দেওয়া হয়। গত সোমবার আরও একজনকে নিয়োগপত্র দেওয়া হয়েছে। সুপারিশপ্রাপ্ত হয়েও ৫১ জন নিয়োগপত্র পাননি। মঙ্গলবার থেকে তারা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

সোহেল আলম নামে একজন বলেন, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে অনার্স এবং মাসটার্স করেছি। ২০২৫ সালে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষা দিয়ে চুড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়েও নিয়োগ পত্র পায়নি। শুধু আমিই নয় আমার মতো আরও ৫১ জন বঞ্চিত।

এ বিষয়ে জামালপুর জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ বলেন, মঙ্গলবার থেকে আমাদের জেলা কর্মকর্তা এই বঞ্চিত প্রার্থীদের জন্যই ঢাকায় অবস্থান করছেন। আশা করি আজ ভালো একটি ফলাফল পাব।