logo

কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা দাবি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, চুয়াডাঙ্গা
কিশোরীকে ধর্ষণের ভিডিও ছড়িয়ে দিয়ে টাকা দাবি
তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: এশিয়া পোস্ট

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ করে তা ছড়িয়ে পরিবারের কাছে টাকা দাবির অভিযোগ উঠেছে।

এ ঘটনায় বুধবার (২০ মে) রাতে সদর উপজেলার কুন্দিপুর গ্রাম থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, বৃহস্পতিবার কিশোরীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন, কুন্দিপুর গ্রামের কাদের ব্যাপারির ছেলে আব্দুল আলী একই এলাকার মন্ডল পাড়ার হোসেন আলীর ছেলে জনি হোসেন ও আবদুল কাদেরের ছেলে পলাশ আলী।

কিশোরীর মায়ের করা মামলার এজাহারে বলা হয়, গত ১৪ এপ্রিল বিকেলে কিশোরী ছাগল আনার জন্য মাঠে গেলে ধর্ষণের শিকার হন। তাকে প্রথমে মিরাজ নামে একজন ভুট্টা ক্ষেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে। পলাশ নামে একজন ধর্ষণের দৃশ্য ফোনে ধারণ করেন। জনি নামে একজন পাহারা দেন। কয়েক দিন পর ধর্ষণের ভিডিও এলাকায় ছড়িয়ে দেওয়া হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ভিডিওটি সরিয়ে ফেলতে কিশোরীর পরিবারের কাছে ৩০ হাজার টাকা দাবি করেন অভিযুক্ত পলাশ। আব্দুল আলী নামে একজন সামাজিকভাবে মীমাংসাসহ ভিডিও সরাতে পাঁচ হাজার টাকা দাবি করেন।

সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ধর্ষণের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি পুলিশের নজরে আসলে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। মূল অভিযুক্ত মিরাজকে গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।