logo
Advertisement

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ

এশিয়া পোস্ট নিউজ,সুনামগঞ্জ
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
জব্দ করা ভারতীয় শাড়ি। ছবি : এশিয়া পোস্ট

সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের বিশেষ অভিযানে ভারত থেকে চোরাই পথে আনা সাড়ে তিন কোটি টাকার বেশি মূল্যের শাড়ি জব্দ করা হয়েছে।

Advertisement

সোমবার (৩১ আগস্ট) ভোরে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট এলাকায় কাভার্ড ভ্যান তল্লাশি করে এসব শাড়ি জব্দ করে যৌথ দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসন ও বিজিবির সমন্বয়ে গঠিত টাস্কফোর্স উক্ত এলাকায় অভিযান চালায়। এ সময় একটি কাভার্ডভ্যান থেকে ২ হাজার ৬৮৪টি ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩ কোটি ৫৮ লাখ ১৯ হাজার টাকা। তবে টাস্কফোর্সের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অভিযানে জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয় এবং সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) সহকারী পরিচালক মো. সেলিম রানাসহ বিজিবি সদস্যরা অংশ নেন।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির জানান, জব্দ করা শাড়িগুলো সুনামগঞ্জ কাস্টমস অফিসে (শুল্ক কার্যালয়) জমা দেওয়া হয়েছে। সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এই কঠোর নজরদারি অব্যাহত থাকবে।