logo

এইচএসসির ফল: বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি

এইচএসসির ফল: বগুড়ায় পাঁচ প্রতিষ্ঠানের কেউ পাস করেননি
ছবি: এআই দিয়ে তৈরি

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় বগুড়ার পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি।

প্রতিষ্ঠানগুলো হলো গাবতলীর তছলিম উদ্দিন তরফদার কলেজ, বাগবাড়ি মডেল মহিলা কলেজ, ধুনটের গোসাইবাড়ি মহিলা কলেজ, কাহালুর দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ এবং আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে দেখা যায়, তছলিম উদ্দিন তরফদার কলেজ থেকে ৪৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন। বাগবাড়ি মডেল মহিলা কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া তিনজনের কেউ পাস করতে পারেননি। গোসাইবাড়ি মহিলা কলেজ ও দুর্গাপুর আইডিয়াল মহিলা কলেজ থেকে দুজন করে পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হননি।

এ ছাড়া আল্লামার তাকিয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে একজন পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হয়েছেন।