নতুন সভাপতি শাহ আলম, সম্পাদক আউয়াল

পিরোজপুর জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদের নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে এ নির্বাচন হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হন অ্যাডভোকেট এম শাহ আলম এবং সাধারণ সম্পাদক হন অ্যাডভোকেট এ কে এম আউয়াল।
নির্বাচনে মোট ২২৬ জন ভোটারের মধ্যে ২১২ জন ভোট দেন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন পিরোজপুর প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট রেজাউল ইসলাম শামীম।
অন্যান্য নির্বাচিতরা হলেন— সহসভাপতি আনোয়ার হোসেন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম আলী মোল্লা, অর্থ সম্পাদক ওয়াহিদ হাসান (বাবু), গ্রন্থাগার ও পরিসম্পদ সম্পাদক জহিরুল ইসলাম, আপ্যায়ন ও সাংস্কৃতিক সম্পাদক সুশেন কুমার হালদার শুভ, ক্রীড়া সম্পাদক মনিরুজ্জামান এবং হিসাব নিরীক্ষক মো. রফিকুল ইসলাম।
এ ছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নাসিমা আক্তার, সরজীত কুমার অধিকারী, রিয়াজুল ইসলাম ও আমিনুল ইসলাম।