logo

সম্প্রচারের এক দশক পূর্ণ করল রেডিও সারাবেলা

সম্প্রচারের এক দশক পূর্ণ করল রেডিও সারাবেলা

‘একসাথে ১ দশক’ প্রতিপাদ্যে ‘রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম এর ১০ম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেল ৫টায় সারাবেলা মিটিংরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন সারাবেলার হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন। স্বাগত বক্তব্য দেন রেডিও সারাবেলার স্টেশন ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান গোলাপ। আরও উপস্থিত ছিলেন রেডিও সারাবেলার সিনিয়র নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার কৃষ্ণ কমল, অ্যাকাউন্টস অফিসার ফরহাদ রেজা, অ্যাসিস্ট্যান্ট নিউজ প্রোডিউসার আফসানা মিমি, অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম প্রোডিউসার রেজওয়ান সাগর, নিশান মন্ডলসহ ৩০ জন সম্প্রচারকর্মী। 

এ সময় রেডিওটির বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা হয়। এর আগে সারাবেলার সম্প্রচারকর্মীদের নিয়ে আয়োজিত বিভিন্ন খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

রেডিও সারাবেলার এক দশক পূর্তিতে রেডিওতে তিন দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করা হচ্ছে। 

প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গাইবান্ধায় ২০১৬ সালের এই দিনে যাত্রা শুরু করে রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। সম্প্রচারের ১০ বছরে তারা অর্জন করেছে আন্তর্জাতিক ও জাতীয় আটটি অ্যাওয়ার্ড।