logo

চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামে অতিবৃষ্টিতে দেয়াল ধসে বৃদ্ধার মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলীতে অতিবৃষ্টির কারণে সীমানা দেয়াল ধসে চাপা পড়ে দেলোয়ারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলার শিকলবাহা পুলিশ বিটসংলগ্ন মাস্টার হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ারা বেগম (৬০) ওই এলাকার মৃত ফজল আহমেদের স্ত্রী।

স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ বিকেলে কর্ণফুলী এলাকায় প্রচণ্ড বৃষ্টিপাতের সময় রাস্তার পাশের একটি সীমানা দেয়াল হঠাৎ ধসে পড়ে। এ সময় পথচারী দেলোয়ারা বেগম দেয়ালের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেয়ালচাপা পড়া এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বর্তমানে মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে।