বিক্রি না হওয়ায় কুমিল্লার সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত

এশিয়া পোস্ট নিউজ, কুমিল্লা
বিক্রি না হওয়ায় কুমিল্লার সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত
ভাইরাল হওয়া উট ‘রাজস্থানি সুলতান’। ছবি: এশিয়া পোস্ট

কুমিল্লাজুড়ে আলোচিত ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া উট ‘রাজস্থানি সুলতান’ কোরবানির হাটে বিক্রি না হওয়ায় জবাই করে কেজি দরে গোস্ত বিক্রির ঘোষণা দিয়েছে মালিকপক্ষ।

Advertisement

রোববার (২১ জুন) দুপুরে উটের মালিক জুয়েল আহমেদ এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের রাজস্থান থেকে আনা উট ‘সুলতান’ কুমিল্লা নগরীর লক্ষ্মীপুর এলাকার একটি এগ্রো ফার্মে রাখা হয়েছিল। ব্যতিক্রমী এই উটটির দাম প্রথমে ৩২ লাখ টাকা চাওয়া হয়। বিশাল আকৃতি ও ভিন্নধর্মী উপস্থিতির কারণে প্রতিদিন অসংখ্য মানুষ উটটি দেখতে ফার্মে ভিড় করতেন। অনেকেই ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিলে ‘সুলতান’ ব্যাপকভাবে ভাইরাল হয়ে ওঠে। পরে কোরবানির পশুর হাটে নির্ধারিত মূল্যে কোনো ক্রেতা না পাওয়ায় শেষ পর্যন্ত উটটি বিক্রি হয়নি। এ অবস্থায় উটের মালিক জুয়েল আহমেদ সিদ্ধান্ত নিয়েছেন উটটি জবাই করে গোস্ত বিক্রি করবে।

উটের মালিক জুয়েল আহমেদ জানিয়েছেন, আগামী ১০ জুলাই থেকে ‘সুলতান’-এর গোস্ত বিক্রির কার্যক্রম শুরু হবে। প্রতি কেজি গোস্তের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। দাম বেশি নয়, উটটি বিদেশ থেকে সংগ্রহ, পরিবহন ও দীর্ঘদিন পরিচর্যায় উল্লেখযোগ্য ব্যয় হয়েছে। সে কারণেই মাংসের মূল্য তুলনামূলক বেশি নির্ধারণ করা হয়েছে।

বিষয় :কুমিল্লা