logo
Advertisement

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

এশিয়া পোস্ট নিউজ, মৌলভীবাজার
কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
নিহত মুজিবুর রহমান। ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তের দত্তগ্রাম এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুজিবুর রহমান নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

Advertisement

শুক্রবার (১২ জুন) সন্ধ্যার দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের দত্তগ্রাম সীমান্তের নিশ্চিন্তপুর এলাকায় এ ঘটনা ঘটে। রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত মরদেহ ঘটনাস্থলে পড়ে ছিল।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না রাতে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরীফপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিপা রানী দাস বলেন, খবর নিয়ে জানতে পেরেছি নিশ্চিন্তপুর এলাকায় মনু নদীতে নামার পর মুজিবুর ভারতীয় সীমানায় চলে গেলে বিএসএফ তাকে গুলি করে।

শ্রীমঙ্গল ব্যাটালিয়ন-৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, সীমান্ত এলাকায় গুলির ঘটনার খবর পাওয়া গেছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।